মুজিববর্ষে ৯ লাখ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, মুজিববর্ষে ৯ লাখ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটি জেলা, উপজেলার গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। স্বাস্থ্য সেবার জন্য ৩৩৩ এ সেবা পেয়েছে ২০ লক্ষাধিক মানুষ। ৯৯৯ এ ফোন করে দুই কোটি ৫৭ লাখ মানুষ সেবা গ্রহণ করেছেন। ই- সেবার মাধ্যমে ১০ লাখ ফাইল সই হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৩৫ সালের মধ্য বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় নাটোরের সিংড়া উপজেলার লালোর মাঝগ্রামে ঘর পরিদর্শন শেষে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্নকে বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে সবাই এক কাতারে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। করোনায় বাংলাদেশ বিশ্বের কাছে মডেল হিসেবে পরিণত হয়েছে। 

প্রতিমন্ত্রী এসময় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘর প্রদান প্রকল্পের তিনটি ঘরের কাজ পরিদর্শন করেন এবং সাতশ পরিবারকে চাদর ও কম্বল প্রদান করেন। পরে তিনি চৌগ্রাম ইউনিয়নের গৃহহীনদের ঘর পরিদর্শন এবং কম্বল বিতরণ করেন।

আরো পড়ুন: দুর্গাপুরে কমরেড মণি সিংহকে স্মরণ

এসময় উপস্থিত ছিলেন, নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, ইউএনও এম এম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন জিন্নাহ, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

ইত্তেফাক/এসি