জনগণের জন্য কঠোর পরিশ্রম করতে চান কিম

জনগণের জন্য কঠোর পরিশ্রম করতে চান বলে জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শুক্রবার নববর্ষ উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া এক চিঠিতে এমনটি বলেন কিম। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ'র প্রতিবেদনে বলা হয়, চিঠিতে করোনা মহামারির কঠিন সময়ে ক্ষমতাসীন দলের ওপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কিম। এছাড়া নবর্ষ উপলক্ষে দাদা এবং বাবার সমাধিস্থলে শ্রদ্ধাও জানিয়েছেন কিম জং উন।

জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বর্ডার বন্ধ এবং কঠোর বিধিনিষেধ আরোপ করায় উত্তর কোরিয়ায় অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।  

 উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে, দেশটিতে এখনো কোনো করোনা রোগী পাওয়া যায়নি। যদিও যুক্তরাষ্ট্র বলছে এটি হওয়া অসম্ভব। 

 ইত্তেফাক/এআর