গাছ : কুড়াল রে, কুড়াল...
আকাশে দিয়ে উড়াল
কোমরে দিস কোপ:
কিসের ঝাড়িস ঝাল!
কুড়াল : গাছ রে, ও গাছ...
কষ্ট পাই তোর চোপায়:
হাতল তোমার ডাল,
সে-ই তোমারে কোপায়।
হাতল : ও কুড়াল, ও গাছ
বল তোরা কী চাস?
হাতলে কার হাত
দেখতেই তো পাস!
গাছ : কুড়াল রে, কুড়াল...
আকাশে দিয়ে উড়াল
কোমরে দিস কোপ:
কিসের ঝাড়িস ঝাল!
কুড়াল : গাছ রে, ও গাছ...
কষ্ট পাই তোর চোপায়:
হাতল তোমার ডাল,
সে-ই তোমারে কোপায়।
হাতল : ও কুড়াল, ও গাছ
বল তোরা কী চাস?
হাতলে কার হাত
দেখতেই তো পাস!