স্বামী বলিউড অভিনেতা ইরফান খানহীন নতুন বছর মেনে নিতে পারছেন না স্ত্রী সুতপা শিকদার। ২০২০ এর শেষদিনে ভালবাসার মানুষকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখলেন।
ফেসবুক পেজে সুতপা শিকদার লিখলেন, ‘২০২০ সালকে খারাপ বলাটা কঠিন কারণ তখন তুমি সঙ্গে ছিলে। এর আগের বছর এই দিনে তুমি আমার পাশে ছিলে, বাগান করছিলে, পাখিদের বাসা বানাচ্ছিলে। কী করে আমি ২০২০ কে বিদায় জানাব! ইরফান, আমি জানিনা নতুন বছরকে কীভাবে স্বাগত জানাবো!’
শুধু সুতপাই নয়, বাবার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে বাবিল লিখলেন, ‘তোমাকে ছেড়ে নতুন বছরে পা রাখছি, তবু তোমার ভালবাসা সঙ্গে রয়েছে। জনতাকে নতুন বছরের শুভেচ্ছা’। একটি ছবিতে দেখা যাচ্ছে ইরফান এবং বাবিল পাশাপাশি শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, অন্যটিতে দেখা যাচ্ছে একটি বেঞ্চে বসে একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত বাবা-ছেলে।
It's so difficult to wish 2020 as the worst year as you were still there.last year this day next to me,gardening, busy...
Posted by Sutapa Sikdar on Thursday, December 31, 2020
প্রসঙ্গত, ইরফানের শেষ ছবি ‘দ্য সং অব স্করপিয়নস’ মুক্তি পাবে নতুন বছরে। শেষ বারের মতো নতুন করে বড় পর্দায় দেখা যাবে তাকে। তাই সিনেমাপ্রেমীরা এখন তাকিয়ে রয়েছেন ২০২১-এর দিকে। ভুলতে চাওয়ার বছর কাটিয়ে নতুন করে তাদের প্রিয় অভিনেতাকে আরও একবার দেখার জন্য।
ইত্তেফাক/বিএএফ