পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দিয়েছেন প্রার্থীরা। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

ত্রিশাল (ময়মনসিংহ) :ত্রিশাল পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে মেয়র পদে পাঁচ জন, সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১১ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

নকলা (শেরপুর) :নকলা পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন।

মোরেলগঞ্জ (বাগেরহাট) :মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।