নাগরপুর ইউপি নির্বাচন

আগাম প্রচারণায় ব্যস্ত সম্ভাব্য প্রার্থীরা

সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। আইন অনুযায়ী ২০২১ সালের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। এ নিয়ে ইতিমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এদিকে নির্বাচনকে সামনে রেখে নাগরপুরে আগাম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন এস এম খায়রুল বশীর। শুক্রবার সকালে তিনি ধুবড়িয়া ইউনিয়নের সর্বত্র মোটরসাইকেল শোভাযাত্রা করে জনগণকে তার পক্ষে কাজ করার জন্য উজ্জীবিত করেন। তিনি আশাবাদী ধুবড়িয়াকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে দল তাকে এবার মূল্যায়ন করবে দল। তার মতো সব সম্ভাব্য প্রার্থীই আগাম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।