কেশবপুরে ভ্যানচালক খুন

কেশবপুরে ইদ্রিস আলী (১৮) নামের এক ভ্যানচালককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের বসুন্তিয়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ইদ্রিস আলী উপজেলার শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছেলে। মঙ্গলকোট ইউনিয়নের বিট পুলিশিং কর্মকর্তা ফজলে রাব্বী বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।