পটুয়াখালীতে জেলা দিবসে শোভাযাত্রা

পটুয়াখালীতে শুক্রবার ৫১তম জেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় পটুয়াখালী জেলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় আলোচনা করেন দৈনিক পটুয়াখালীর সম্পাদক প্রেসক্লারেব সদস্য অ্যাডভোকেট মো. সুলতান আহমেদ মৃধা, সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া প্রমুখ। উল্লেখ্য, ১৯৬৯ সালের ১ জানুয়ারি খুলনা বিভাগের তত্কালীন কমিশনার এ এম এফ রহমান জেলা প্রশাসকের ভবনের দরবার হলে জেলা প্রশাসনের কার্যক্রম উদ্বোধন করেন।