বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি (২০২১-২০২২) অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এ সময় অনুমোদিত কমিটির তালিকা নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান শ্যামল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজের কাছে তুলে দেওয়া হয়।
গতকাল বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে নতুন কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা।
নতুন কমিটির সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহসভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক তানভীর রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, কার্যকরী সদস্য মাহমুদ হাসান কচি, তাপস সাহা, মেহেদী হাসান সজীব, আরিফুর রহমান ও আমির হোসেন। —প্রেস বিজ্ঞপ্তি