কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক

 ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার-২০২১’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, ভাষাসংগ্রামী আহমদ রফিক। বাংলা কবিতায় কবি জসীমউদ্দীনের অনন্য অবদান স্মরণে বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার দিয়ে আসছে। বাংলা ভাষা ও সাহিত্যের যে কোনো শাখায় সার্বিক অবদানের জন্য একজন খ্যাতিমান সাহিত্যিককে এ দ্বিবার্ষিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ২ লাখ টাকা। শিগিগরই কবি জসীমউদ্দীন স্মরণে বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। —প্রেস বিজ্ঞপ্তি