কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে শুক্রবার এক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলার জন্য এডিএফ মিলিশিয়ারা দায়ী।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়,বেনির আঞ্চলিক প্রশাসক দোনাত কিবুয়ানা বলেন, সেনাবাহিনী বৃহস্পতিবার নববর্ষের প্রাক্কালে এলাকার শস্যখেতে ২৫ জন বেসামরিক নাগরিকের লাশের খোঁজ পাওয়ার পর এডিএফ যোদ্ধাদের তাড়া করে।
আরো পড়ুন: ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক স্থাপনা ও বন্দী তালিকা বিনিময়
শতাধিক মিলিশিয়া গোষ্ঠীর অন্যতম এডিএফ জঙ্গিরা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে তৎপর রয়েছে। হামলা চালিয়ে গত এক বছরে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করার জন্য তাদের দায়ী করা হয়।
ইত্তেফাক/এএইচপি