দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান আলেশা হোল্ডিংসের একটি অঙ্গসংস্থা আলেশা মার্ট। সম্প্রতি ঢাকায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দেশে তাদের ই-কমার্স বিজনেসের (aleshamart.com) যাত্রা শুরু করলো। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ পর্যায়ের বিশিষ্ট ব্যবসায়িক নেতা এবং সরকারি কর্মকর্তাবৃন্দ।
আলেশা মার্ট নতুন প্রজন্মের ই-কমার্স সাইট, যা ভোক্তাদের চাহিদা পূরণ করতে দারুণ কিছু উদ্ভাবনী এবং কাস্টমাইজড সেবা নিয়ে এসেছে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশের ই-কমার্স খাতে আলেশা মার্ট যাত্রা শুরু করায় আমি আনন্দিত। বাংলাদেশের ই-কমার্স শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলেশা মার্ট অনলাইন ক্রেতাদের পছন্দসই চাহিদা মেটাবে বলে আমি আশাবাদী। আলেশা মার্ট এর ভবিষ্যত সাফল্য কামনা করি।’
অনুষ্ঠানে আলেশা মার্ট-এর চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার বলেন, ‘বাংলাদেশে বিশ্বস্ত ও মানসম্পন্ন ই-কমার্স সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আলেশা মার্টকে পরিচয় করিয়ে দেওয়া আমার অপরিসীম আনন্দের বিষয়। এটি গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও একধাপ এগিয়ে দিবে বলে আমি আশাবাদী।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, সাদিয়া চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর (আলেশা মার্ট লিঃ) প্রমুখ।