কারণ দর্শানো নোটিশ তকলিসকে

স্পোর্টস রিপোর্টার

শেখ রাসেলের ফরোয়ার্ড তকলিস আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাফুফের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি। বুধবারের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় চট্টগ্রাম আবাহনীর কাছে হারের পর তকলিস মেজাজ হারিয়ে প্রতিপক্ষ কাউসার আলি রাব্বির মুখে ঘুসি মারেন। রেফারি তাকে লাল কার্ড দেখান। বাফুফে জানায়, রেফারি আনিসুর রহমান সাগরের রিপোর্ট অনুযায়ী এক ম্যাচ নিষিদ্ধের অধিকতর শাস্তি কেন দেওয়া হবে না, সে ব্যাপারে তকলিসকে শোকজ নোটিশ দিয়েছে শৃঙ্খলা কমিটি।’