কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে দৃষ্টিনন্দন মঞ্চে উত্সবমুখর পরিবেশে কেক কাটা, স্মৃতিচারণ, আতশবাজি ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে শতবর্ষ উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিদ্যালয়ের মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি লালমাই উপজেলার বাগমারা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক, ছাত্র, অভিভাবকসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করে স্মৃতিচারণ করেন।