বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
বাজিতপুর বাজারের চাল মহলে আগুন লেগে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বাজিতপুর ফায়ার ব্রিগেড, পার্শ্ববর্তী কুলিয়ারচর ও কটিয়াদী উপজেলার মোট পাঁচটি ইউনিটসহ বাজারের লোকজনের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মালামালসহ পাঁচটি দোকান পুড়ে গেছে।
বাজিতপুর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার আবদুল গণি বলেন, আগুন নেভাতে গিয়ে আমাদের একটি গাড়ি খাদে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।