ঝালকাঠিতে দেড় মণ জাটকা জব্দ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি শহরের বড় বাজারে অভিযান চালিয়ে দেড় মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান এবং উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা তাসলিমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা ধরা ও বাজারজাত করার অপরাধে মাছ ব্যবসায়ী রাজু বেপারিকে ২ হাজার টাকা ও সরকারি কাজে বাধা দেওয়ায় রনি বেপারি নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বরিশাল মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মান্নান আকন উপস্থিত ছিলেন।