মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে শনিবার বিকালে কাউন্সিলর প্রার্থীদের দুই কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনা তদন্তে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী এবং এসআই বিশ্বজিত্ মুখার্জি ঘটনাস্থলে যান। সেখানে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যর ভিত্তিতে মো. সাব্বিরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময় পোস্টার ছেঁড়ার অভিযোগে মো. মনির হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।