নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল ও সাধারণ সম্পাদক জনি

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার। উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মো. তোফাজ্জল হোসেন (৭১ বাংলা টেলিভিশন, দৈনিক করতোয়া ও দৈনিক সানশাইন) তৃতীয়বারের মতো সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনি আহমেদ (দৈনিক ইত্তেফাক)। এছাড়া সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মো. জাবেদ আলী, সহ-সভাপতি মো. সেলিম রেজা ডালিম, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাহান, ক্রীড়া সম্পাদক রতন কুমার এবং কার্যকরী সদস্য মো. নরুন নবী, মো. রাসিকুল ইসলামসহ ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেসক্লাবের উপদেষ্টা উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং উপদেষ্টা শাহজামালের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়।