নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে রিমা রাম রবিদাস নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত রিমা বেরুবাড়ী ইউনিয়নের মহেশ লাল রবিদাসের স্ত্রী। এলাকাবাসী জানায়, দুপুরে বাড়ির অন্য লোকজন বাইরে যায়। ঐ সময় প্রতিবেশী এক নারী দরজা খোলা অবস্থায় ঘরের ধর্ণায় রিমার ঝুলন্ত লাশ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বিকালে নাগেশ্বরী থানায় নিয়ে যায়। নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) পলাশ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।