মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন মুহাম্মদ আলা উদ্দিন আহমদ। ১ জানুয়ারি থেকে এই নতুন পদে অভিষিক্ত হয়েছেন তিনি। আলা উদ্দিন আহমদ একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং বিমা খাতে তিনি কাজ করে চলেছেন ২১ বছরেরও বেশি সময় ধরে। তিনি মেটলাইফ-এর দক্ষিণ এশিয়া অঞ্চলসমূহের চিফ ফিনান্সিয়াল অফিসার, মেটলাইফ নেপাল এর জেনারেল ম্যানেজার, মালয়েশিয়ায় মেটলাইফ-এর জয়েন্ট ভেঞ্চার ‘অ্যাম মেটলাইফ’- এর হেড অব স্ট্রাটেজি ছিলেন।— প্রেস বিজ্ঞপ্তি।