গাজীপুর প্রতিনিধি
গতকাল গাজীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মালার মধ্যে ছিল র্যালি, আলোচনাসভা, চেক, ক্রেস্ট, হুইলচেয়ার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম আনোয়ারুল করিম, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মো. নাজমূল হোসেন ফারুক, আব্দুল্লাহ আল মাসুম, মো. মিজানুর রহমান প্রমুখ। পরে সুবিধাভোগীদের মধ্যে ক্রেস্ট, চেক ও হুইলচেয়ার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।