ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে তিন মাস পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল শনিবার বিকাল পৌনে ৪টার দিকে ভারতীয় ট্রাক পেঁয়াজ নিয়ে দেশে প্রবেশ করায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা জানান, গত বছর ১৪ সেপ্টেম্বর কোনো ঘোষণা না দিয়েই ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, তুরস্ক ও চীন থেকে আমদানি শুরু করেন। এতে পেঁয়াজের দাম কমে আসে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, দীর্ঘ সাড়ে তিন মাস পর গতকাল ভারতীয় পেঁয়াজের চালান দেশে ঢুকেছে। ভারত সরকার কোনো কারণ ছাড়াই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল। গত ২৮ ডিসেম্বর পেঁয়াজের ওপর থেকে তারা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় গতকাল পর্যন্ত আমরা প্রায় ৬ হাজার টনের মতো এলসি করেছি। দুই-এক দিনের মধ্যে আমদানি করা ভারতীয় পেঁয়াজ দেশের বাজারে পৌঁছে যাবে। তখন ২২-২৫ টাকায় বিক্রি হবে। ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনতে পারবে বলে তিনি জানান।

হিলি স্থলবন্দরের আড়তদার রেজাউল করিম, মইনুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ বন্দরে আসায় দেশি পেঁয়াজ ৩০-৩২ টাকায় বিক্রি হচ্ছে। বৃহস্পতিবারও এই পেঁয়াজ ৩৬-৪০ টাকায় বিক্রি হয়েছে। এখন কেজিতে ছয়-আট টাকা করে কমে