গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফাবিহা সুহা নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তার নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিবেশীরা ধারনা করছেন, তিনি আত্মহত্যা করেছেন।
ফাবিহা সুহা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম এডভোকেট শেখ সেলিম।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার দুঃখিত। বিষয়টি মোটেই কাম্য নয়।
ইত্তেফাক/জেডএইচ