শার্শায় ভাগ্নের হাতে মামা খুন

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী অগ্রভূলোট গ্রামে জমি নিয়ে বিরোধে মুক্তার হোসেন নামে এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে ভাগ্নে। শনিবার সন্ধ্যা ৬ টার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মুক্তার হোসেন অগ্রভূলোট গ্রামের চাঁদ আলীর ছেলে। 

যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান জানান, দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ভাগ্নে মামুন আলীসহ তার ৪ সহযোগী। এদের সকলের বাড়ি অগ্রভূলোট গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

খুনিদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম