৪ জানুয়ারি ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ২০ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৯ জমাদিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও শনি। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৮। শুভ বার: শনি ও রবি। শুভ রত্ন: নীলা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সন্তানের প্রতি বাড়তি নজর রাখুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
আধ্যাত্মিকতায় অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। উত্তেজনা পরিহার করার চেষ্টা করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পড়াশোনায় আনন্দ পেতে পারেন। আজ কোনো প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন। বাড়িতে অতিথি আসতে পারে। চক্ষুরোগ বা মাথাব্যথায় ভুগতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করার চেষ্টা করুন। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অসুস্থবোধ করতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আর্থিক দিক ভালো থাকতে পারে। উপার্জন বৃদ্ধির চেষ্টা জোরদার করুন। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। তীর্থযাত্রা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আপনার নামে অপবাদ রটতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না।