সংগঠন গড়ার শুরুতে তো আর সবকিছু বলা যায় না। তবে সংগঠিত হওয়াটাও একটা ইতিবাচক দিক, তাই না! সংগঠনের কারণে সবার মধ্যে যোগাযোগটা বেড়েছে। দেখা হচ্ছে, কথা হচ্ছে-এটাও তো কম না। আর শুধু ব্যক্তি বিশেষের মাধ্যমে বড় ধরনের কোনো পরিবর্তন সম্ভব না। এর জন্য প্রয়োজন সাংগঠনিক প্রচেষ্টা। প্রাথমিক সেই কাজটি এরইমধ্যে সংগীতের ৩টি মাধ্যমেই শুরু হয়েছে। এখন আমাদের সবারই প্রত্যাশা, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংগীতাঙ্গনে বড় একটা পরিবর্তন আসুক।
শিল্পীদের সংগঠিত হওয়া ও সংগীত ইন্ডাস্ট্রির পরিবর্তন প্রসঙ্গে সংগীতশিল্পী ফাহমিদা নবী