কাহারোলে বন্ধ হয়ে যাচ্ছে অধিকাংশ হাস্কিং মিল

উপজেলার অধিকাংশ হাস্কিং মিল ও চাতাল বন্ধ রয়েছে। দাম বেশি হওয়ায় ধান কিনছেন না চালকলের মালিকেরা। এতে বন্ধ রয়েছে মিল ও চাতালগুলো। বর্তমানে উপজেলায় প্রতি মণ স্বর্ণা ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়, ব্রি-৫১ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০ টাকায়। উপজেলার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, ধান কেনা, লেবার বিল, ভাঙানোর খরচ ও বস্তার দাম মিলে আমাদের লাভ হচ্ছে না। মিল মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান বলেন, ধানের দাম বেশি হওয়ায় লোকসানের আশঙ্কায় মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে।