মাগুরায় জমে উঠেছে শীতবস্ত্রের বাজার

গত কয়েক দিন ধরে মাগুরায় শীতের তীব্রতা বেড়েছে। শীত নিবারণের আশায় গরম কাপড়ের দোকানে ছুটছেন সব শ্রেণির মানুষ। ফলে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা। নিম্ন আয়ের ও শ্রমজীবীরা ছুটছেন মাগুরার পুরাতন শীতবস্ত্রের বাজারে। এখান থেকে তাদের পছন্দ মতো কম দামে গরম কাপড় কিনছেন তারা। জানা গেছে, শহরের সৈয়দ আতর আলী সড়কের প্রধান ডাকঘরের সামনে ও মাতৃসদন রোডে বসেছে জেলার সব থেকে বড় পুরাতন কাপড়ের বাজার। চাকরিজীবী সাফায়েত জানান, এখানে সব ধরনের কাপড় পাওয়া যায়। ১০০-৩০০ টাকার মধ্যেই ভালো মানের সোয়েটার পাওয়া যায়। কোর্ট ২০০-৫০০ টাকায় পাওয়া যাচ্ছে।