নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

নওগাঁ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একজন মেয়র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসারের মিলনায়তনে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, মনোনয়নপত্রের হলফনামায় তথ্য হেরফের হওয়ার কারণেই মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ইকবাল শাহরিয়ার রাসেল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মোছাম্মত নাছিমা খাতুন ও ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মোসাম্মত অনন্যা ইয়াসমিন এবং সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড থেকে রায়হান আলম ও রহমান রায়হান, ৪ নম্বর ওয়ার্ড থেকে মোস্তাফিজুর রহমান, ৫ নম্বর ওয়ার্ড থেকে মো. সজীব, ৭ নম্বর ওয়ার্ড থেকে আবুল কালাম আজাদ এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে প্রদীপ কুমার সরকার ও জাহিদ হাসান রিজভীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে মোট ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে।