কালিহাতীতে শনিবার রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেল স্টেশন মাস্টার মো. আবদুল মান্নান জানান, রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক যুবক পড়ে আছে এমন খবর পাওয়ার পর সেখানে লোক পাঠানো হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।