হাতিয়ায় ইটভাটাকে জরিমানা ও সিলগালা

হাতিয়ায় রবিবার দুপুরে এক ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ বাবু মিয়ার মালিকানাধীন এ কে বি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় ও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর দায়ে ভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটাটি বন্ধ করে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।