কোটালীপাড়ায় শনিবার বিকালে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। উপজেলার কলাবাড়ী ইউনিয়নের পশ্চিম মাছপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, উভয় পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।