গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোয়ালন্দে শনিবার রাতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শিশির আক্তার কলি (২৫)। তিনি গ্রামীণ ব্যাংক দৌলতদিয়া ঘাট শাখার কর্মকর্তা হুমায়ুন কবির মিল্টনের স্ত্রী।

নিহতের স্বামী মিল্টন জানান, ঐদিন বিকালে ব্যক্তিগত কাজে রাজবাড়ীতে গিয়েছিলাম। সেখান থেকে বারবার ফোন দিলেও ধরেনি। এরপর দ্রুত বাসায় এসে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আবদুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।