অবশেষে গুঞ্জনই সত্যি হলো। টমাস টুখেলের উত্তরসূরি হিসেবে মরিসিও পচেত্তিনোকেই হেড কোচ হিসেবে চূড়ান্ত করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গত পরশু তার সঙ্গে দেড় বছরের চুক্তি করে নেইমার-এমবাপেদের ক্লাব। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই দলের ফুটবলারদের হুঁশিয়ার করে দিলেন পচেত্তিনো। এক সাক্ষাত্কারে পিএসজি কোচ বলেন, ‘পিএসজিতে সবসময়ই শ্রেষ্ঠত্বকে বিচার করে, তাই খেলোয়াড়দের এই জার্সি পড়ার আগে যোগ্য হয়ে ওঠতে হবে। পিএসজি বিশ্বের অন্যতম বড় ক্লাব। এখানে জয়টাই যথেষ্ট নয়। আপনাকে ভালো খেলে জিততে হবে।’ পিএসজির কোচ হওয়ার আগ পর্যন্ত বেকারই ছিলেন পচেত্তিনো। সবশেষ টটেনহাম হটস্পার্সের ডাগআউটে দেখা গিয়েছিল ৪৮ বছর বয়সি এই কোচকে।