নগরীর এনায়েতবাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ চার জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে ৬৬০ পিস ইয়াবা, ৭২ বোতল ফেনসিডিল ও দুই কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রবিবার অভিযানের তথ্য প্রকাশ করে র্যাব। আটককৃতরা হলেন নান্নু প্রকাশ আলমগীর, মো. রাসেল ও মোহাম্মদ ইউনূস ও সানি হোসেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, অভিযানে আটককৃত চার জনকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।