বিশিষ্ট নারীনেত্রী, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ সাত দিনের শোক পালন করার ঘোষণা দিয়েছে। কেন্দ্র ও সব জেলা শাখা কার্যালয়ে ৩ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পালন করা হবে। এ সময় সংগঠনের বাংলাদেশ মহিলা পরিষদ সভাপতি আয়শা খানমের প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্র ও সব জেলা শাখা কার্যালয়ে পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সংগঠনের সাধারণ সম্পাদক ড. মালেকা বানু লিখিত এক বিবৃতিতে এ সব কথা জানান। এ সময় আরো জানানো হয় ৩ জানুয়ারি হতে ৫ জানুয়ারি পর্যন্ত তিন দিন কেন্দ্রীয় ও জেলা শাখা কার্যালয়সমূহ বন্ধ থাকবে।