মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে শিশুর আত্মহত্যা

মায়ের মৃত্যুর শোক সইতে না পেয়ে ১২ বছরের শিশু ফাতিমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার সন্ধ্যায় বরগুনার আমতলী উপজেলার ভায়লাবুনিয়া গ্রামে শনিবার এ ঘটনা ঘটে। গতকাল রবিবার পুলিশ ফাতিমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, উপজেলার ভায়লাবুনিয়া গ্রামের মজনু হাওলাদারের স্ত্রী বিলকিস বেগম গত ২০ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর থেকেই শিশু ফাতিমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রায় সময় একা একা ঘরের মধ্যে বসে থাকত। গত শনিবার ঘরে কেউ ছিল না। এ সুযোগে ফাতিমা ঘরের আড়ায় সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। 

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।