অ্যান্ড্রয়েড কর্নার

ইন্টারনেট টিভিতে স্মার্টফোনের ডিসপ্লে সুবিধা

ইন্টারনেট টিভি বা স্মার্ট টিভিতে স্মার্ট ফোনের যাবতীয় সুবিধা ভোগ করা যায়। বড় পর্দায় মুভি দেখা, ভিডিও গান দেখা ও গেমিং এর মজাই আলাদা। অনেকেই স্মর্ট ফোনে গেম খেলে থাকেন। তাদের গেমের যাবতায় স্মার্টফোনে থাকে। এর স্কোর লেভেল, র্যাঙ্কিংসহ বিভিন্ন তথ্য স্মার্ট ফোনেই থাকে। গেমাররা সাধারনত একই ডিভাইসে গেম খেলে থাকেন। এতে ততাদের গেমের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। এই তথ্যগুলো না হারিয়ে বড় পদায় যদি গেম উপভোগ করা যায় তাহলে কেমন হয়?

যারা এমনটাই ভাবছেন তাদের জন্য সু-খবর হলো- আপনি চাইলে আপনার স্মার্ট ফোনটিকে ওয়াই-ফাই টিভির সঙ্গে সংযোগ স্থাপন করে নিতে পারেন। ওয়াই-ফাই টিভির সঙ্গে আপনার স্মার্টফোনটি যুক্ত হলে আপনি স্মার্টফোনের যাবতীয় ওয়াই-ফাই টিভিতে উপভোগ করতে পারবেন।

আপনি যদি এমন সুবিধা উপভোগ করতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় অনুসরণ করতে হবে। এজন্য আপনাকে প্রথমে ‘Settings’ অপশনে গিয়ে  ‘Developer options’ অপশনে প্রবেশ করতে হবে।  এরপর আপনাকে ‘Wireless display certification’ অপশনটি নির্বাচন করে দিতে হবে।

তাহলেই টিভির বিশাল স্ক্রিনকে ফোনের ডিসপ্লে হিসাবে ব্যবহার করা যাবে। বিশাল পর্দায় যেমন গেইম খেলা যাবে, তেমনি ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া পরিচালনা করা, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজিং করার মতে সুবিধাগুলো উপভোগ করা যাবে। এছাড়াও স্মার্ট ফোন দিয়ে স্মার্ট টেলিভিশন নিয়ন্ত্রণ করার সুবিধাও পাবেন।