সাহাব উদ্দিন (৪৫) নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।
রবিবার ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কেএমহাট পূর্ব সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ‘ধর্ষণ চেষ্টাকারী সাহাব উদ্দিন তার দূর সম্পর্কের চাচা শ্বশুর। দীর্ঘদিন ধরে সে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছে। আমি তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন আমার শ্বশুর-শাশুড়ি ঢাকায় থাকার সুবাদে পরিকল্পিতভাবে আমার ঘরে প্রবেশ করে ধর্ষণের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ে, এবং বুক, মুখ ও গোপনাঙ্গে স্পর্শ করে। টানা হেঁচড়া করে পরনের কাপড় ছিরে ফেলে। পরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। স্থানীয়রা চলে আসায় সাহাব উদ্দিন মেম্বার সরে পড়ে এবং হুমকি দেয়। এ বিষয়ে থানায় কোন ধরনের মামলা মোকদ্দমা করলে আবার ধর্ষণ করবে এবং মেরে লাশ গুম করে দিবে বলে হুমকি দেয়।’
৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আমি ষড়যন্ত্রের স্বীকার। সামনে আমার ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার বলেন, এ বিষয়ে নির্যাতিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবে।
ইত্তেফাক/জেডএইচ