সকাল কিংবা বিকেলের নাস্তায় স্বাদে ভিন্নতা আনার ইচ্ছে থাকে সবারই। পপকর্ণের ভিন্ন দুই স্বাদ ও পদের নাস্তার রেসিপি নিয়ে আজকের আয়োজন। ছবি ও রেসিপিগুলো দিয়েছেন আলভী রহমান শোভন
পপকর্ণ ভেল
উপকরণ :শুকনো ভুট্টা ২০০ গ্রাম, সরিষার তেল ২ চা চামচ, কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, চাট মশলা ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, পুদিনা কুঁচি ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রণালি :প্রথমে প্যানে ১ চা চামচ তেল দিতে হবে। এবার ভুট্টা দিয়ে হালকা নাড়ুন। প্যান ঢেকে রেখে পপকর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পপকর্ণ হয়ে এলে একটি পাত্রে ঢেলে এতে একে একে সরিষার তেল, কাঁচা মরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি, চাট মশলা, মরিচ গুঁড়া, পুদিনা কুঁচি, লেবুর রস এবং লবণ যুক্ত করে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করুন।
চকলেট পপকর্ণ
উপকরণ :শুকনো ভুট্টা ২০০ গ্রাম, মাখন ২ টেবিল চামচ, চকলেট ২০০ গ্রাম।
প্রণালি :প্যানে মাখন গরম করে ভুট্টা দিয়ে হালকা নাড়ুন। প্যান ঢেকে রেখে পপকর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। পপকর্ণ হয়ে এলে একটি পাত্রে ঢেলে গলানো চকলেট দিয়ে ভালো করে কোডিং করুন। তারপর ফ্রিজে ১ ঘণ্টা রেখে পরিবেশন করুন।