বিশ্বরঙ’র নকশাগুলি আমাদের লোকসংস্কৃতির ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত, যা ঐতিহাসিকভাবে দক্ষতার উত্স হিসাবে এক নির্ধারিত ভূমিকা পালন করেছে সুদীর্ঘ ২৫ বছর ধরে। এই সুদীর্ঘ সময়ের পথচলায় বিশ্বরঙ’র পাশে ছিলেন সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী ও মডেল সহ বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা। ২৬ বছরের পথচলায় শুভানুধ্যায়ীদের অভিবাদন জানাতে গত ১ জানুয়ারি যমুনা ফিউচার পার্কের বিশ্বরঙ শো-রুমে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী জয়া আহসান, নায়ক ফেরদৌস, পরিচালক চয়নিকা চৌধুরী, যমুনা গ্রুপের ডিরেক্টর মো. আলমগীর হোসেন, নায়িকা বিদ্যা সিনহা মিম, অভিনেত্রী নাদিয়া, গায়িকা দিথী চৌধুরী প্রমুখ। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিকেল ৫টায় মোড়ক উম্মোচন করা হয় বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহার মিউজিক ভিডিও ‘একটু একটু করে’। এরপর র্যাম্প মডেলরা পরিবেশন করেন জমকালো ফ্যাশন শো। আয়োজন প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙ’র ২৬ বছর উদ্যাপনের এই অনুষ্ঠানে সকলের সরব উপস্থিতি আগামী সময়ে আরো সৃজনশীল কাজের ধারাবাহিকতা বজায় রাখার অনুপ্রেরণায় উজ্জ্বীবিত করবে বিশ্বরঙ পরিবারকে।’