করোনা থেকে বাঁচতে মাস্ক আবশ্যক— বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমনই। ফলে ফেস মাস্ক এখন সংকট নিরাময়ে পরিণত হয়েছে নিত্য ব্যবহার্য অনুষঙ্গে। ফ্যাশন হাউজ ‘রঙ বাংলাদেশ’ স্বাস্থ্য সুরক্ষায় নিয়ে এসেছে আরামদায়ক বিভিন্ন রকম প্রিন্টের মাস্ক। নীট ও ওভেন কাপড়ের মাস্কগুলো সকলের জন্য ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের রংয়ের ফ্যাশনবেল মাস্কগুলো ক্রেতারা চাইলে অন্যান্য পোশাকের সঙ্গে ম্যাচিং করেও নিতে পারবেন। বিভিন্ন ডিজাইনের মাস্কগুলো পাওয়া যাবে ৯০-১১০ টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি অনলাইনে পেতে দেখুন:www.rang-bd.com ও ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh