চলে গেলেন বন্ড গার্ল তানিয়া রবার্টস

 

না ফেরার দেশে চলে গেলেন হলিউড অভিনেত্রী তানিয়া রবার্টস। গত ৩ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বন্ড গার্ল’ খ্যাত এ অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। জানা গেছে, গত ২৪ ডিসেম্বর তানিয়া হটাত্ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে সিডার-সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

১৯৮৫ সালে জেমস বন্ড সিরিজের ‘অ্যা ভিউ টু অ্যা কিল’ সিনেমায় বন্ড গার্ল চরিত্রে অভিনয় করে তানিয়া রবার্টস খ্যাতি অর্জন করেন। এছাড়া ‘দ্যাট সেভেনটিস শো’তে অভিনয় করেও ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।