ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর মেরামত হলো সড়ক

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-লাঠিটিলা সড়কের গোয়ালবাড়ী হরমারপুল কালভার্টের সংযোগ সড়কের এক পাশের মাটি ধসে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়। 

এ নিয়ে রবিবার দৈনিক ইত্তেফাকের সারাদেশ পাতায় ‘ধসে গেছে সড়কের এক পাশের মাটি’ শিরোনামে সংবাদ ছাপা হয়।

এরপর বিষয়টি সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের দৃষ্টিগোচর হলে ঐ দিনই সওজের পক্ষ থেকে ধসে যাওয়া স্থানটি মেরামত করে দেওয়া হয়েছে। 

৫-৬ মাস আগে সংযোগ সড়কের এক পাশের মাটি ধসে পড়ে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়। ফলে সেই স্থান দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। দীর্ঘদিন পরে জায়গাটি মেরামত করে দেওয়া হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সহদেব সূত্রধর বলেন, স্থানটি মেরামত করে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ