সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের মাছিমপুর-নারায়ণবাতুড়া-মাটিয়াগোদা ও দৌলখাঁড় সংযোগ সড়কটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার মাছিমপুর গ্রামের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে শত শত লোক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত থেকে সড়কটি পাকাকরণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী ফরহাদ মোল্লা, আতাউর রহমান ভূঁইয়া, হারুনুর রশিদ, আবদুল্লাহ আল মামুন, প্রবাসী কামাল চৌধুরী, কলেজ শিক্ষার্থী আনিছুর রহমান প্রমুখ। উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটি উন্নয়নে প্রকল্প প্রস্তাবনা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু করা হবে।