দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদা উপজেলার চিত্লা গ্রামে ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আলিফ স্থানীয় একটি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র বলে জানা গেছে। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক চালককে আটক করা যায়নি। তবে ইজিবাইকটি আটক করে থানায় আনা হয়েছে।