নাটোর প্রতিনিধি
নাটোর ও বড়াইগ্রাম সহ ৫৬ পৌরসভার তপশিল ঘোষণা করা হয়েছে। রবিবার ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর এ তপশিল ঘোষণা করেন। নাটোর ও বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি। এদিন একযোগে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। বড়াইগ্রাম পৌরসভা ও নাটোর পৌরসভায় ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।
তপশিলে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ১৯ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ২৬ জানুয়ারি।