বাউফলে শিক্ষককে মারধরের ঘটনায় যুবক গ্রেফতার

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে এক শিক্ষককে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় কাউম (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বগা ফেরিঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামে জমিজমার বিরোধ নিয়ে শুক্রবার এনকে মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হারুন অর রশিদকে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয়। এ ঘটনায় ঐ শিক্ষকের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে রবিবার বাউফল থানায় আট জনকে আসামি করে মামলা দায়ের করেন।