নাটোরে গাঁজাসহ গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি

নাটোরে গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃতরা হলো—সিংড়া থানার কালিনগর পশ্চিমপাড়া এলাকার মো. জুলহক ও  কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুণ্ডি বাজারপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম। সোমবার দুপুর ১টার দিকে সিংড়া থানার বলিয়াবাড়ী পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মো. মাসুদ রানার (ভারপ্রাপ্ত) নেতৃত্বে বলিয়াবাড়ী পূর্বপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৯০০ গ্রাম গাঁজা, দুইটি মোবাইল, তিনটি সিম কার্ডসহ মো. জুলহক ও মো. রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি মো. মাসুদ রানা।