২০ লাখ উপকারভোগী সামাজিক নিরাপত্তা ভাতা পাবে বিকাশে

বাংলাদেশ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রদেয় ভাতা জিটুপি (গভর্মেন্ট টু পার্সন) পদ্ধতিতে উপকারভোগীদের কাছে সহজেই পৌঁছে যাবে বিকাশে। সারা দেশের ২৪টি জেলার প্রায় ২০ লাখ উপকারভোগী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভাতা বিকাশের মাধ্যমে পাবেন।

সম্প্র্রতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের চুক্তি স্বাক্ষরিত হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং সচিব মোহাম্মদ জয়নুল বারী, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, চীফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এ সময় উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি